প্রতি মিনিটে ইন্টারনেটে যা ঘটে

১০ জুন, ২০১৯ ০১:২০  
কখনো ভেবে দেখেছেন প্রতি মুহুর্তে ইন্টারনেট দুনিয়ায় কী ঘটছে? যদি জেনে থাকেন তাহলে অবাকই হওয়ার কথা। ডিজিবাংলার পাঠকদের সেই ঘটে যাওয়া বিষয়গুলোই জানাবো। চলুন জেনে নিই ২০১৯ সালে প্রতি মিনিটে ইন্টারনেট দুনিয়ায় কী ঘটে থাকে। ১. প্রতি মিনিটে ৩৮ লাখ সার্চ রিকোয়েস্ট গ্রহণ করে গুগল। ২. প্রতি মিনিটে ফেসবুকে এক লাখ অ্যাকাউন্ট লগইন হয়। ৩. প্রতি মিনিটে এক কোটি ৮১ লাখ টেক্সট পাঠানো হয়। ৪. প্রতি মিনিটে ইউটিউবে চার কোটি পাঁচ লাখ ভিডিও দেখেন ব্যবহারকারীরা। ৫. অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে প্রতি মিনিটে তিন লাখ ৯০ হাজার ৩০টি অ্যাপ ডাউনলোড হয়। ৬. ইনস্টাগ্রামে তিন লাখ ৪৭ হাজার ২২২টি পোস্ট শেয়ার হয়। ৭. প্রতি মিনিটে ৮৭ হাজার ৫০০ মানুষ টুইট করে অর্থাৎ টুইটারে পোস্ট করে। ৮. প্রতি মিনিটে অনলাইনে নয় লাখ ৯৬ হাজার ৯৫৬ ডলার খরচ হয়। ৯. স্ন্যাপচ্যাটে দুই কোটি চার লাখ স্ন্যাপ তৈরি হয়। ১০. হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে ৪১ কোটি ছয় লাখ মেসেজ আদান-প্রদান হয়। ১১. প্রতি মিনিটে ১৮ কোটি ৮০ লাখ ইমেইল পাঠানো হয়। ডিবিটেক/বিএমটি